নান্দিনায় বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা

 

নান্দিনায় বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা


জামালপুর প্রতিবেদকঃ

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে মোস্তফা বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (৪ মার্চ) বিকালে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।

অভিযানকালে নান্দিনা বাজারের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকান, কাপড়ের দোকান, খাবারের দোকান ও বেকারীতে তদারকি করা হয়। এ সময় বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার তৈরির বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। 

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি যাচাই করা হয়।

পরিদর্শনে মোস্তফা বেকারীতে মেয়াদ ও লেবেলবিহীন খাদ্যপণ্য, মেয়াদোত্তীর্ণ দই, অননুমোদিত রং ব্যবহার এবং অতিরিক্ত মেয়াদ সংক্রান্ত লেবেল সংযোজনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম জানান, জনস্বার্থে রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নবীনতর পূর্বতন