সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিপুল মিয়া আটক

 

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিপুল মিয়া আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদকঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ বিপুল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আটক বিপুল মিয়া উপজেলার মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী পূর্ব পাড়ার মুগল মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে নিজ বাড়ির সামনে পাকা রাস্তায় ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ২০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, আটক বিপুল মিয়ার বিরুদ্ধে থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।

নবীনতর পূর্বতন