সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ এক যুবক আটক

 

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ এক যুবক আটক


স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ নাঈম ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাঈম ইসলাম একই ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ক্যাপ্টেন শাহরিয়ার-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের একটি যৌথ দল দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাঈম ইসলামের নিজ বাড়ি থেকে পিস্তল কার্তুজ ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া জানান, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ একজনকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নবীনতর পূর্বতন