৮ ফেব্রুয়ারির মধ্যে পরিচয়পত্র পরিবর্তনের আহ্বান জানাল চালক শ্রমিক ইউনিয়ন

 

৮ ফেব্রুয়ারির মধ্যে পরিচয়পত্র পরিবর্তনের আহ্বান জানাল চালক শ্রমিক ইউনিয়ন


প্রদীপ চন্দ্র মমঃ

জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-ঢাকা-৩৬৪০) সদস্যদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা জারি করেছে। 

সংগঠনের প্রধান কার্যালয় ছনকান্দা ফেরিঘাট, ডাকঘর ও উপজেলা–জেলা জামালপুর থেকে প্রকাশিত এ ঘোষণায় জানানো হয়, যেসব সদস্য এখনো সংগঠনের পরিচয়পত্র পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি, তাদের আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে নবায়ন ফিসহ সংশ্লিষ্ট কাগজপত্র প্রধান কার্যালয়ে জমা দিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরিচয়পত্র পরিবর্তনের আবেদন জমা না দিলে পরবর্তীতে চলতি বছরের সিরিয়াল নম্বর অনুযায়ী নতুন পরিচয়পত্র নম্বর প্রদান করা হবে। এ বিষয়ে কোনো ধরনের আপত্তি বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না; আপত্তি উত্থাপন করলে তা অযৌক্তিক হিসেবে গণ্য করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

পরিচয়পত্র পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে পুরাতন পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সদস্যের মোবাইল নম্বর এবং নির্ধারিত পরিবর্তন ও নবায়ন ফি জমা দিতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেলাল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে পরিচয়পত্র হালনাগাদ করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

এতে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সদস্যদের তথ্য হালনাগাদ রাখার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

নবীনতর পূর্বতন