জামালপুরে প্রাইভেটকারে ২৬ কেজি গাঁজা উদ্ধার

 

জামালপুরে প্রাইভেটকারে ২৬ কেজি গাঁজা উদ্ধার

জামালপুর প্রতিবেদকঃ

জামালপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ কেজি গাঁজাসহ আমির হোসেন (৪১) নামে এক চালককে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-১। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর র‍্যাব-১৪, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ। 

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে ময়মনসিংহ-জামালপুর সড়কের কানিল রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির সময় প্রাইভেটকার থেকে ২৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১৮ হাজার টাকা।

আটক আমির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। 

পরে বুধবার সকালে তাকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়। র‍্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নবীনতর পূর্বতন