প্রতিদ্বন্দ্বিতা পাশে রেখে শান্তির বার্তা, সরিষাবাড়ীতে শপথ ছয় প্রার্থীর

 

প্রতিদ্বন্দ্বিতা পাশে রেখে শান্তির বার্তা, সরিষাবাড়ীতে শপথ ছয় প্রার্থীর

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থী নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের এই শপথ নিতে দেখা গেছে।

ভিডিওতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের হাত ধরে একসঙ্গে শপথ পাঠ করতে দেখা যায়। 

শপথ পাঠ করান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামিম।

তার সঙ্গে শপথে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী আকবর (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র মো. মাহবুব জামান জুয়েল (কাস্তে), গণ-অধিকার পরিষদের মো. ইকবাল হোসেন (ট্রাক) এবং নাগরিক ঐক্যের মো. কবির হাসান (কেতলি)।

শপথবাক্যে প্রার্থীরা বলেন, ভোটারদের উপস্থিতি ও রায় মেনে নিয়ে তারা ভবিষ্যতে এক পরিবারের সদস্যের মতো একযোগে কাজ করবেন। 

সরিষাবাড়ী থেকে মাদক ও দুর্নীতি দূর করে এলাকাটিকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


নবীনতর পূর্বতন