জামালপুরে ফুড গোডাউনে অগ্নিকাণ্ড

 

জামালপুরে ফুড গোডাউনে অগ্নিকাণ্ড


মোঃ জাহিদুল ইসলামঃ

জামালপুর সদর উপজেলার দিগপাইত কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পাশে কাঁচাবাজার সংলগ্ন ভুইয়া বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

অগ্নিকাণ্ডে ভুইয়া বাড়ীর কোরবান ভুইয়ার ‘ফুড প্রোডাক্ট’ এর একটি গোডাউন ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছে, এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করেই গোডাউনে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে পানি ও বালু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যার ফলে পাশের বসতবাড়ী ও দোকানগুলো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।

আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ খাদ্যপণ্য ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

নবীনতর পূর্বতন