জামালপুরের স্ত্রীকে হত্যা স্বামী আটক

জামালপুরের স্ত্রীকে হত্যা স্বামী আটক



জামালপুর প্রতিবেদকঃ

জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে পুলিশ এক আইনজীবী স্বামীকে আটক করেছে। 

শুক্রবার (৬ মার্চ) রাত প্রায় ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।

নিহত তাহমিনার ছোট ভাই তুহিন ফয়সাল জানান, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। 

তিনি দাবি করেন, তাইফুর মাদকাসক্ত ছিলেন। এ কারণে তাহমিনা বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। 

ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাহমিনা স্বামীর বাড়িতে যান। এরপরই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান,পারিবারিক কলহের জেরে রাতের অন্ধকারে তাইফুর ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেন। 

পরে বিছানায় মরদেহ রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নবীনতর পূর্বতন