মধুপুরে বন উচ্ছেদ অভিযান পরিচালনা

 

মধুপুরে বন উচ্ছেদ অভিযান পরিচালনা

মধুপুর (টাংগাইল) প্রতিবেদকঃ

টাংগাইলের মধুপুর গড় এলাকার পূর্ব ধরাটি কালা পাহাড়ে বন বিভাগের জমি দীর্ঘদিন ধরে আদিবাসীরা দখল করে বসবাস করছে এমন অভিযোগে সোমবার বন বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। 

অভিযানটি পরিচালিত হয় বন বিভাগের কর্মকর্তাদের নেতৃত্বে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের উপস্থিতিতে।

বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমি দখল করে সেখানে বসতঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। অভিযানের সময় অবৈধভাবে গড়ে ওঠা কিছু স্থাপনা অপসারণ করে বনভূমি দখলমুক্ত করার কার্যক্রম সম্পন্ন করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সংরক্ষিত বনভূমি রক্ষা এবং অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নবীনতর পূর্বতন