সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদকঃ
জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় জনতার উদ্যোগে এক কেজি গাঁজা উদ্ধার করে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা ঘটে সোমবার (৯ মার্চ) দুপুরে ভাটারা ইউনিয়নের জয়নগর ও মহিষাবাদুরিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী আব্দুলকে শনাক্ত করার পর গ্রামের সচেতন যুবক ও গ্রামবাসী টানা সাত দিন নজরদারি চালান। পরে সোমবার দুপুরে ভাটারা ইউনিয়নের জয়নগর ও মহিষাবাদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তবে জনতার উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল গাঁজা ফেলে পালিয়ে যায়।
পলাতক আব্দুল ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের আহেদ আলীর ছেলে।
রাত ১০টার দিকে জয়নগর বাজারে স্থানীয়রা সরিষাবাড়ী থানার এসআই শাহীন ও এএসআই শাহাদাত হোসেনের কাছে উদ্ধারকৃত গাঁজা হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান, ১৪১-জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম নির্দেশনায় যুব ও ছাত্র সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সচেষ্ট। এই অভিযানের মধ্য দিয়ে গ্রামবাসীর মাদকবিরোধী উদ্যোগের গুরুত্ব ফুটে উঠেছে।
গাঁজা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লী, প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন খান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রতন মিয়া সহ স্থানীয় সচেতন এলাকাবাসী।
এ ঘটনায় স্থানীয়রা আরও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন।
