গাজী বেলাল হোসাইনঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ইন্দ্রবাড়ী গ্রামের জামে মসজিদের জমি অবৈধ দখলদারদের হাত থেকে ফিরিয়ে আনতে মসজিদ কমিটি ও স্থানীয় গ্রামবাসী উদ্যোগ নিয়েছে।
স্থানীয়দের সহায়তায় গত বুধবার (২৬ মার্চ) জমির সীমানা নির্ধারণ করে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে কমিটি। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু দখলদার থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে।
মসজিদ কমিটি জানিয়েছে, জমিটি সম্পূর্ণরূপে মসজিদের এবং এ বিষয়ে কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত স্বার্থ নেই।
এ সংক্রান্ত বিষয়ে পূর্বেও শালিশ দরবার অনুষ্ঠিত হয়েছে। কমিটি ও গ্রামবাসী আশা করছেন, জমি সংরক্ষণ নিয়ে ভবিষ্যতে আর কোনো বিরোধ সৃষ্টি হবে না।
