শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত

 

শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত

সরিষাবাড়ী প্রতিবেদকঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ঢোলভিটি পূর্বপাড়া গ্রামে বিয়ের কাবিন নিয়ে দুই পরিবারের মনমালিন্যের জেরে সোমবার (২৩ মার্চ) রাতে শ্বশুরবাড়িতে বউ নিতে আসা জামাইপক্ষ ও শ্বশুরপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

এতে লাঠির আঘাতে প্রতিবেশী সোহেল রানা (৩৫) নিহত হন। সংঘর্ষের পর সোহেলের মরদেহ দেখতে এসে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৪০) মারা যান।

পুলিশ জানায়, তিন মাস আগে কাবিন হওয়া শিলা আক্তারকে নিতে রনি মিয়া দলবল নিয়ে শ্বশুরবাড়িতে আসলে মেয়ে দিতে অনীহা প্রকাশ করায় কথা কাটাকাটি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। 

সোহেল রানার লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করছে। 

সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নবীনতর পূর্বতন