সরিষাবাড়ীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত


সরিষাবাড়ী প্রতিবেদকঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম পশ্চিম পাড়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় আলহাজ্ব জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আল আছাদ। 

বিশেষ অতিথি ছিলেন মহাদান ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রিপন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল মুন্সি।

এছাড়া মাওলানা জালাল উদ্দিন, আনোয়ার হোসেন পিন্টু, শাহীন আলমসহ অনেকে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মামুনুর রশিদ।

প্রধান অতিথি মামুন আল আছাদ বলেন, মহাদান ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে উপযুক্ত প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে। স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে সকলের সহযোগিতা কামনা করেন।

নবীনতর পূর্বতন