মোঃ জাহিদুল ইসলামঃ
জামালপুরে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার উদ্যোগে অসহায়, দুস্থ ও হিজড়া জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় জামালপুর অর্থনৈতিক অঞ্চলের আদর্শ বটতলায় সংস্থার কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংস্থাটির নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিব সংস্কার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও ব্যবসায়ী মির্জা মাসুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মোঃ হারুনুর রশিদ, ইয়ুথ লিডার মোঃ বিলাত আলী, ইয়ুথ লিডার ও মানবাধিকার কর্মী মোঃ তোতা মিয়া, দিগপাইত ইউনিয়ন পরিষদের ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আলতাফ হোসেন এবং সাংবাদিক মোঃ ফারুক হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের প্রতি মানবিকতা ও সহমর্মিতাই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। তিনি উল্লেখ করেন, শুধু নিজের জন্য নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার এই মানবিক কার্যক্রমে যারা সম্পৃক্ত আছেন, তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান
