নরুন্দিতে ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগে সাতজন আটক, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নরুন্দিতে ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগে সাতজন আটক, নিরাপত্তা ব্যবস্থা জোরদার


ডেস্ক রিপোর্টঃ

জামালপুর, ১২ ফেব্রুয়ারি ২০২৬:   জামালপুর সদর উপজেলার নরুন্দি মিরাপাড়া কেন্দ্রের সামনে ভোটকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। বুধবার রাতে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে, এবং তাদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, কেউ কাউকে ভোটে প্রভাব বিস্তারের জন্য টাকা বিতরণ করতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন — শফিকুল ইসলাম, মামুন মিয়া, হুসনুছ, শাহাদৎ, রেফাজ উদ্দিন, ওসমান গনি, সাইফ আল মাসুদ আপন ও জয় আহমেদ। তাদের সবাইকে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনো জামায়াত প্রার্থীর লিফলেট বা ভোট সংক্রান্ত স্লিপ পাওয়া যায়নি। এ কারণে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন কি না। 

জামায়াত নেতারা দাবি করেছেন, আটক ব্যক্তিদের মধ্যে কেউ তাদের দলের সদস্য নয় এবং স্থানীয় কিছু কর্মী ভুল তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

ঘটনার পর প্রশাসন নরুন্দি এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। ভোট কেন্দ্রের আশেপাশে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের টহল বৃদ্ধি করা হয়েছে, যাতে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়।

নির্বাচনকালীন এই পরিস্থিতিতে প্রশাসন ও স্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন, সাধারণ ভোটার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এবং কোনো প্রকার আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটবে না।

নবীনতর পূর্বতন