জামালপুরে ক্লিন সুইপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর, পাঁচ আসনেই ধানের শীষের জয়

জামালপুরে ক্লিন সুইপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর, পাঁচ আসনেই ধানের শীষের জয়


এস.এম. ইব্রাহিম হোসাইনঃ

জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলায় পাঁচটি আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, জেলার প্রতিটি আসনেই দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছেন। 

ফলাফল ঘোষণার পরপরই বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করেন। 

জামালপুর-২ আসনে এস এ সুলতান মাহমুদ প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিজয়ী হন। একই ধারাবাহিকতায় জামালপুর-৩ আসনে এম ডি মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার শামীম এবং জামালপুর-৫ আসনে শাহ মো. ওয়ারেছ আলী মামুন বিজয় ছিনিয়ে নেন।

নির্বাচনের এই ফলাফলের মাধ্যমে জেলায় বিএনপির শক্ত অবস্থান আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

ভোটের ব্যবধান বড় হওয়ায় আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করার বার্তাও পেয়েছেন নেতাকর্মীরা। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই ফলাফল চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

নবীনতর পূর্বতন