জামালপুর প্রতিবেদকঃ
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচিত সফল প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল পরাজিত প্রতিদ্বন্দ্বী মাওলানা মজিবুর রহমান আজাদীকে তার বাড়িতে মিষ্টি তুলে খাওয়ান এবং কোলাকুলি করে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন।
শুক্রবার দুপুরে মেলান্দহ পৌর এলাকার আদিপৈত গ্রামে এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ঘটে। মিষ্টি ও কোলাকুলির এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।
মজিবুর রহমান আজাদীও মোস্তাফিজুর রহমান বাবুলকে অভিনন্দন জানান এবং নির্বাচনী এলাকার কাজে সহযোগিতার আশ্বাস দেন। দুই প্রতিদ্বন্দ্বীর এই আন্তরিক আচরণ স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
জামালপুর-৩ আসনে গণতন্ত্র ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এই ধরনের আচরণ গুরুত্বপূর্ণ বলে সাধারণ মানুষ মনে করছে।
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “আমি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী, তাই বিজয়ের আনন্দ প্রতিদ্বন্দ্বীর সাথে ভাগাভাগি করেছি। সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় থাকলে রাজনৈতিক মাঠ ও নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি হবে।”
এই ঘটনা রাজনীতিতে ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে এবং জামালপুর-৩ আসনে গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ঐক্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
