ধনবাড়ীতে নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের শুভ উদ্বোধন

 

নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউট ধনবাড়ী উদ্বোধন করছেন অধ্যক্ষ এম আজিজুর রহমান

ধনবাড়ী প্রতিবেদকঃ

টাঙ্গাইলের ধনবাড়ীতে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এ উদ্বোধন হলো নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউট।

শুভ উদ্বোধন করেন আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ, ধনবাড়ী, টাঙ্গাইল এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, গভর্নিং বডির বর্তমান সভাপতি, নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক অধ্যক্ষ এম আজিজুর রহমান।

নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউট ধনবাড়ী উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন

আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরজাহান আক্তার সাথী, আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আঃ বারী, গভর্নিং বডির সদস্যবৃন্দ, সাংবাদিক সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকামন্ডলী, অবসরপ্রাপ্ত শিক্ষক বৃন্দ, কর্মচারীবৃন্দ ও ধনবাড়ী উপজেলার সর্বস্তরের সম্মানিত ব্যক্তি বর্গ।

নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউট ধনবাড়ীর উদ্বোধন পরবর্তী কার্যক্রম

অনুষ্ঠান শেষে দোয়া ও সম্মাননা প্রদান করা হয় কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে।


নবীনতর পূর্বতন