জামালপুরে অবৈধ জ্বালানি মজুদে দুইজনের কারাদণ্ড, অভিযান অব্যাহত

জামালপুরে অবৈধ জ্বালানি মজুদে দুইজনের কারাদণ্ড, অভিযান অব্যাহত


জামালপুর প্রতিবেদকঃ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: স্টেশন রোডে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল মজুদ করায় মোঃ হাবিব ও নাজমুল হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান।

জামালপুর পৌর এলাকার স্টেশন রোডের লম্বাগাছ এলাকায় অবৈধভাবে জ্বালানি মজুদের অপরাধে দুইজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

স্থানীয় ফিলিং স্টেশনের থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল ক্রয় করে তা উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার ঘটনা ধরা পড়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তরা হলেন মোঃ হাবিব (৪৫) এবং নাজমুল হাসান (৩৩)। তারা মোটরসাইকেলের ট্যাংক থেকে পেট্রোল বোতলজাত করে সংরক্ষণ করছিলেন। 

পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জ্বালানি মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নবীনতর পূর্বতন