জামালপুরে বাবার সড়ক দুর্ঘটনা ‘হত্যা সাজানো’ ভাইকে আসামি করে বোনের মামলা

জামালপুরে বাবার সড়ক দুর্ঘটনা ‘হত্যা সাজানো’ ভাইকে আসামি করে বোনের মামলা


সরিষাবাড়ী প্রতিবেদকঃ 

সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি ও জমি বিরোধের জের ধরে বাবার মৃত্যুকে ‘হত্যা’ হিসেবে দেখিয়ে মামলা করার অভিযোগ উঠেছে।

জামালপুরের সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি ও জমি সংক্রান্ত বিরোধের কারণে এক পরিবারের বাবার মৃত্যু নিয়ে নতুন ঘটনা ঘটেছে। 

সড়ক দুর্ঘটনায় নিহত রইস উদ্দিনের মৃত্যুকে তার বোন মিনা বেগম ‘হত্যা’ হিসেবে সাজিয়ে ভাইকে আসামি করে আদালতে মামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৭ এপ্রিল) উপজেলা মিডিয়া হাউসে সংবাদ সম্মেলনে সাবেক পেীরসভার কাউন্সিলর ও দলিল লেখক সোহেল রানা নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করেন। 

তিনি জানান, চলতি বছরের ২১ জানুয়ারি তার পিতা বাড়ি থেকে নিখোঁজ হন। পরে টাঙ্গাইল মধুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হাসপাতাল ও পুলিশ সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

সোহেল রানা অভিযোগ করেন, চাচাতো ভাই মিজানুর রহমানের প্ররোচনায় তার বোন মামলা দায়ের করেছেন। এই মামলায় আরও ৫ জনকে আসামি করা হয়েছে। 

তিনি জানান, পারিবারিক ও জমি বিরোধের কারণে প্রতিপক্ষরা তার বাড়িতে হামলা, লুটপাট এবং হুমকি-ধমকি চালাচ্ছে, এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

সোহেল রানা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও মিথ্যা মামলা প্রতিরোধের জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে তার শ্বশুর উবাইদুল্লাহ, মামাতো ভাই আবুল কালামসহ এলাকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



নবীনতর পূর্বতন