এস.এম ইব্রাহিম হোসাইনঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আফরোজা আফসানাকে বদলি যোগে পদায়ন করা হয়েছে। তবে তিনি এখনও দায়িত্ব গ্রহণ করতে সরিষাবাড়ীতে যোগদান করেননি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার প্রজ্ঞাপন (নং: ০০.৪৫.০০০০.০০০.০০৭.১৯.০০০১.২৬.৬৫, তারিখ: ১২ এপ্রিল ২০২৬) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
আফরোজা আফসানা ৪৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা (পরিচিতি নং: ১৮৩৯৭)। তিনি এর আগে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি সরিষাবাড়ীতে যোগদান করেননি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিসিল।
