জামালপুর–টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবে দোয়া ও ইফতার

 

জামালপুর–টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবে দোয়া ও ইফতার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদকঃ

জামালপুর সদরের দিগপাইত উপশহরে প্রতিষ্ঠিত জামালপুর–টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কামরুল হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি এস এম ইব্রাহীম হোসাইন লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সুয়ন মাহমুদ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র মম, নির্বাহী সদস্য সিফাত মিয়া ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা রমজান মাসের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের কল্যাণ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিতদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


নবীনতর পূর্বতন