শওকত জামানঃ
জামালপুরে নতুন সরকারে নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং এম রশিদুজ্জামান মিল্লাত বেসরকারী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হওয়ায় জেলার মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢেউ বইছে।
দুইজনের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় জামালপুরবাসী উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এবং কেন্দ্রীয় বিএনপির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত বেসরকারী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার খবরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের উচ্ছাস দেখা গেছে। নানা স্থানে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জেলার দুই হেভিওয়েট নেতার নতুন দায়িত্বের খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা বিকালে রাস্তায় বের হয়ে আনন্দ ভাগাভাগি করেছেন।
জামালপুর শহরের সকাল বাজার এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মিয়ার নেতৃত্বে কর্মীরা অটোবাইকে চলাচলরত যাত্রী ও পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। জেলার অন্যান্য স্থানেও একই ধরনের আনন্দময় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রাতে কাচারীপাড়া বটতলা এলাকায় জেলা যুবদলের অফিসে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলার নানাস্থানেও শোকরিয়া আদায় ও সাফল্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা আনন্দমুখর হয়ে বলেছেন, “আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সন্তানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমরা কৃতজ্ঞ। এটি জামালপুরের জন্য সন্মান।”
নতুন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামানের নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আনন্দের উচ্ছাস দেখা গেছে। ওই দুই এলাকাতেও মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় তার নিজ উপজেলা ইসলামপুরবাসীর মধ্যেও আনন্দ দেখা গেছে। বুধবার সকালেও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
দুইজন জামালপুরের সন্তান গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জামালপুর জেলার মানুষ উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে।
