![]() |
| জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। |
সরিষাবাড়ী প্রতিবেদকঃ
জামালপুরের সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে। স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সরিষাবাড়ী নিউজ ও জামালপুর সংবাদে ঘটনাটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। লিচুর বিচি গলায় আটকে মৃত্যু হওয়ায় পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
জামালপুর সংবাদ সূত্রে জানা গেছে, শিশুটির মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু ঘটনার পর অভিভাবকদের শিশুদের খাবার খাওয়ানোর সময় আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।
