জামালপুরে বেসরকারি স্বাস্থ্যখাতের ইফতার মাহফিল

 

জামালপুরে বেসরকারি স্বাস্থ্যখাতের ইফতার মাহফিল

জামালপুর প্রতিবেদকঃ

জামালপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের সংগঠন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, জামালপুর জেলা শাখা-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম. ছামিউল আলম কুরসি। 

বক্তারা জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন, সেবার গুণগত মান বৃদ্ধি এবং জনসেবায় আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতারের আগে দেশ, জাতি এবং উপস্থিত সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

দোয়া পরিচালনা করেন সংগঠনের নেতা রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নবীনতর পূর্বতন