২০২৬ জাতীয় নির্বাচন: জরুরি সেবা ব্যতীত সব যান চলাচলে নিষেধাজ্ঞা

 

২০২৬ জাতীয় নির্বাচন: জরুরি সেবা ব্যতীত সব যান চলাচলে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ নির্বাচন কমিশন (বিইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ যান চলাচল নিষেধাজ্ঞা আরোপ করেছে। সচিবালয়ের ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের স্মারকের ভিত্তিতে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য নিম্নলিখিত যানবাহন চলাচল করবে না: ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক। এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

তবে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, জরুরি সেবা, চিকিৎসা ও ঔষধ বহনকারী যানবাহন, সংবাদপত্র ও মিডিয়ার যানবাহন, বিমানবন্দর যাত্রী পরিবহন এবং নির্বাচনী কাজে অনুমোদিত কর্মকর্তাদের যানবাহন। এছাড়াও টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত যানবাহনও চলাচলের জন্য শিথিল থাকবে।

সরকারি ও আধা-সরকারি অফিস ১১-১৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। একই সময়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতও বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ও করপোরেট অফিসও ছুটিতে থাকবে। দোকানপাট ও শপিংমল ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞার সময় হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, জরুরি টেলিযোগাযোগ সেবা, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের কার্যক্রম চালু থাকবে।

বিআরটিএ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি সেবা সংক্রান্ত যানবাহন চলাচল শিথিল এবং সাধারণ যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নবীনতর পূর্বতন